পুতিনের সঙ্গে শলৎজের আলোচনায় ক্ষুব্ধ জেলেনস্কি

 

পুতিনের সঙ্গে শলৎজের আলোচনায় ক্ষুব্ধ জেলেনস্কি






রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজের ফোনালাপের ঘটনায় ক্ষুব্ধ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।  পুতিনের সঙ্গে শলৎজের ফোনালাপের সমালোচনা করে জেলেনস্কি  বলেন, এ আলাপ করে শলৎজ মূলত ‘প্যান্ডোরার বাক্স’ খুলে দিলেন।  গ্রিক পুরাণের ‘প্যান্ডোরার বাক্স’ কথাটিকে তিনি রূপক অর্থে ব্যবহার করেছেন। এর অর্থ শলৎজ বড় সমস্যা বা জটিলতা তৈরির পথে হেঁটেছেন।

জেলেনস্কি অভিযোগ করে বলেন, রাশিয়াকে একঘরে করে রাখার যে চেষ্টা চলছিল, এ ফোনালাপের মাধ্যমে তা নষ্ট হয়ে গেল। এটাই পুতিন দীর্ঘদিন ধরে চাইছিলেন।

প্রায় দুই বছর পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ। গত শুক্রবার দুজনের মধ্যে ‘এক ঘণ্টা’ কথা হয়। এর আগে সর্বশেষ ২০২২ সালের ডিসেম্বর মাসে কথা হয়েছিল পুতিন ও শলৎজের। সে বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। এর ফলে মস্কোর ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা চাপিয়ে দেয় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। তখন থেকে সামরিক জোট ন্যাটোর সদস্যসহ বেশির ভাগ পশ্চিমা দেশের নেতাদের সঙ্গে কথা বলেননি পুতিন।

Post a Comment

0 Comments