ট্রাম্পের পারিবারিক ছবিতে ইলন মাস্ক, নেই মেলানিয়া

ট্রাম্পের পারিবারিক ছবিতে ইলন মাস্ক, নেই মেলানিয়া

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর একটি পারিবারিক ছবি পোস্ট করা হয়েছে যে ছবিটি নিয়ে বেশ আলোচনা চলছে। কারণ ছবিটিতে প্রযুক্তি মোগল ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক আছেন কিন্তু সেই ছবিতে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া উপস্থিত নেই। ছবিটি পোস্ট করেছেন ট্রাম্পের নাতনি কাই।


আরেকজন লিখেছেন, ইলনকে দেখুন। ভালো লাগছে। একটি আশ্চর্যজনক পরিবার।
 
 
ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে সরকার ও প্রশাসনে কাদেরকে সঙ্গে রাখতে পারেন, সে বিষয়ে আগেই ইঙ্গিত দিয়েছিলেন। তার মধ্যে স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের নামও ছিল। ছবিটিতে দেখা যায় ইলন মাস্ক তার ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন।
 
এবারের মার্কিন নির্বাচনে ট্রাম্পের তহবিলে অনুদান দেয়াসহ রিপাবলিকানদের হয়ে প্রচার-প্রচারণাতেও ব্যাপকভাবে দেখা গেছে ইলন মাস্ককে। এমনকি ফ্লোরিডায় ট্রাম্পের মার-এ-লাগো ক্লাবে নির্বাচনী রাতের উদ্যাপনের সময়ও মাস্ককে দেখা গেছে। ছেলেকে কোলে নিয়ে আছেন তিনি।
 
এদিকে কাই-এর পোস্টটি রিটুইট করেছেন ইলন। ক্যাপশনসহ ট্রাম্পের সঙ্গে তার নিজের ও ছেলের ছবি শেয়ার করেছেন। লিখেছেন ‘নোভাস অর্ডো সেক্লোরাম’। একটি ল্যাটিন বাক্য যার অর্থ ‘যুগের একটি নতুন ক্রম।’
 
 ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবারের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে ৬৯ ইলেক্টোরাল ভোটে পরাজিত করেছেন। তার বিজয়ী বক্তৃতায় ট্রাম্প জনসমক্ষে মাস্ককে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। ইলনকে একজন  ‘বিশেষ মানুষ ’ এবং ‘সুপার জিনিয়াস’ বলে অভিহিত করেন। বলেন “আমাদের একজন নতুন তারকা আছে। একটি তারার জন্ম হয়: ইলন। তিনি একজন আশ্চর্য মানুষ। 
 
তিনি আরও উল্লেখ করেছেন যে এই বিলিয়নিয়ার ফিলাডেলফিয়ায় এবং  পেনসিলভানিয়ার বিভিন্ন অংশে দুই সপ্তাহ তার পক্ষে প্রচার-প্রচারণা চালিয়েছেন। ‘কেবল ইলনই এটা করতে পারে ‘ এ কারণেই আমি তোমাকে ভালোবাসি, ইলন। ট্রাম্প বলেছিলেন।
 

মাস্ক, জুলাইয়ে হত্যা প্রচেষ্টা হওয়ার পরে ট্রাম্পকে সমর্থন দিয়েছিলেন। এছাড়া নির্বাচনের সময়টাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ট্রাম্পের পুনঃনির্বাচনের প্রচার-প্রচারণায় ১০০ মিলিয়ন ডলারেরও বেশি অনুদান দিয়েছেন। তিনি সুইং স্টেটগুলো চষে বেড়িয়েছেন এবং ট্রাম্পের বিরোধীদের আক্রমণ করতে তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এক্স ব্যবহার করেছেন।
 
 ট্রাম্প জয়ের পর ইলন মাস্ককে তার প্রশাসনে একটি বড় ভূমিকা রাখার প্রস্তাব দিয়েছেন। 
 

Post a Comment

0 Comments