হেলাল হাফিজ ছিলেন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এক সাহসী কণ্ঠ : ড. ইউনূস

 

হেলাল হাফিজ ছিলেন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এক সাহসী কণ্ঠ : ড. ইউনূস

কবি হেলাল হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শুক্রবার এক শোক বার্তায় মুহাম্মদ ইউনূস বলেন, ‘কবি হেলাল হাফিজ ছিলেন তারুণ্যের শক্তি এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এক সাহসী কণ্ঠ। তাঁর কালজয়ী কবিতার মতোই তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন মানুষের হৃদয়ে।’

তিনি বলেন, ‘দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজেক মৃত্যু বাংলা ভাষা ও সাহিত্য অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।

শোক বার্তায় প্রধান উপদেষ্টা কবির পরকালীন জীবনের শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ১৪ সদস্যের মিডিয়া সেল গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্যসচিব আরিফ সোহেল মিডিয়া সেলের অনুমোদন দেন।

মিডিয়া সেলের সম্পাদক হয়েছেন আল মাসনূন। তার সঙ্গে আরো রয়েছেন ১৩ জন সদস্য।

তারা হলেন নাবিল মোস্তফা, রিদুয়ান রিফাত, মুহাম্মদ রাইয়্যান ইসলাম, জাবের বিন নূর, আবু বকর সাঈম, রায়হান আহমেদ তামিম, আরাফাত নূর, মুহম্মদ ইউসুফ হোসাইন, মোস্তাফিজুর রহমান সামি, শেখ মাহিন আহমেদ, হাসনাত মাহমুদ, সাব্বির হোসাইন ও আহমেদ সামরান।

এর আগে, গত ৫ ডিসেম্বর ৫ সদস্যবিশিষ্ট দপ্তর সেল গঠন করার কথা জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

Post a Comment

0 Comments