ষড়যন্ত্রকারীরা অন্তর্বর্তী সরকারকে দুর্বল ভেবে ভুল করবে: খন্দকার মোশাররফ
ষড়যন্ত্রকারীরা অন্তর্বর্তী সরকারকে দুর্বল ভাবলে ভুল করবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, কেননা বিএনপি তাদের সমর্থন করছে। ষড়যন্ত্র করে লাভ হবে না।
জনগণ যখন রোডম্যাপ দেখবে তখন তারা নির্বাচনমুখী হবে বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি ভিডিও থেকে নেয়া
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় তিনি এই কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, ‘পতিত স্বৈরাচাররা দেশের বাইরে থেকে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। অতীতেও ষড়যন্ত্র হয়েছে। জনগণ গণ-অভ্যুত্থানের মাধ্যমে ষড়যন্ত্র রুখে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘সংস্কারের যে কথা বলা হচ্ছে, তা চলমান প্রক্রিয়া। একমাত্র নির্বাচিত সরকারই পারে সংস্কার করতে। সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্ব হলে অন্তর্বর্তী সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে, জনগণও ক্ষতিগ্রস্ত হবে।’
দ্রুত রোডম্যাপ ঘোষণা করার দাবি জানিয়ে অন্তর্বর্তী সরকার বলেন, ‘জনগণ যখন রোডম্যাপ দেখবে তখন তারা নির্বাচনমুখী হবে। তখন কোনো ষড়যন্ত্রই আর কাজে আসবে না।’


0 Comments