মৌসুম শেষ মিলিতাওয়ের, ডিসেম্বর পর্যন্ত মাঠের বাইরে রদ্রিগো

মৌসুম শেষ মিলিতাওয়ের, ডিসেম্বর পর্যন্ত মাঠের বাইরে রদ্রিগো

একের পর এক দুঃসংবাদ পেয়েই যাচ্ছে রিয়াল মাদ্রিদ। শনিবার (৯ নভেম্বর) ওসাসুনাকে উড়িয়ে দেওয়ার দিনেও আরও একটি দুঃসংবাদ পেল ক্লাবটি। এদিন ম্যাচ চলাকালীন সময়ে ডান পায়ের হাঁটুতে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন এডার মিলিতাও। তখনই বোঝা যাচ্ছিল, তার ইনজুরি বেশ ‍গুরুত্বর। শেষমেশ সেই শঙ্কায় সত্যি হলো। ইনজুরিতে এবারের মৌসুম থেকে ছিটকে গেলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার।


ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, মিলিতাওয়ের ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। আগামী কয়েক দিনের মধ্যেই তার সার্জারি করানো হবে। এদিকে আগামী ডিসেম্বর পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে রিয়ালের আরেক ফুটবলার রদিগোকে। অন্যদিকে তিন সপ্তাহের জন্য বাইরে থাকবেন লুকাস ভাসকেজ।     

 
ম্যাচের সময় তখন আধঘন্টা, কর্নারের সময় বক্সে ওসাসুনার এক খেলোয়াড় এডার মিলিতাওকে টেনে ফেলে দেন। মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর স্ট্রেচারে তাকে বাইরে নেওয়া হয়। ব্যথায় নাকি গুরুতর চোটের শঙ্কায়, এসময় মুখ ঢেকে রেখেছিলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। তার ডান পাঁয়ের হাঁটুর চোট বেশ গুরুত্বরই মনে হচ্ছিল। শেষমেশ সেটিই সত্যি হলো। ইনজুরিতে পুরো সিজনের জন্য তিনি ছিটকে গেছেন। 
 
এর আগে গত বছর বাঁ পায়ের হাঁটুতে চোট পেয়েছিলেন মিলিতাও। এবার তার চোট ডান পায়ের হাঁটুতে। মিলিতাওয়ের প্রতিক্রিয়া দেখে মনে হয়েছে তার এবারের চোট বেশ গুরুত্বর। তবে তার চোটের ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।      
 
 
হাঁটুতে চোট নিয়ে মিলিতাও মাঠ ছাড়লে তার পরিবর্তে মাঠে নামানো হয় তাদের একাডেমির খেলোয়াড় রাউল অ্যাসেনসিওকে। এই ম্যাচের মধ্য দিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেক হয়ে গেলো অ্যাসেনসিওর। ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিলিতাওয়ের অনুপস্থিতিতে রক্ষণভাগে রুডিগারের ভালো পার্টনার হতে পারেন এই তরুণ।      
 
এদিকে রিয়ালের আরেক ফরোয়ার্ড রদ্রিগোকেও বেশ অস্বস্তি বোধ করতে দেখা যায়। পরে খেলার ২০ মিনিটে তাকেও তুলে নেওয়া হয়। তার বদলে মাঠে নামানো হয় মরক্কোর ফুটবলার ব্রাহিম দিয়াজকে।

Post a Comment

0 Comments